Logo

ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর, ২০২৬, ১৬:৪৮
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) ওই এলাকায় প্রশিক্ষণমূলক ফ্লাইট পরিচালনার সময় বিমানটি মাটিতে আছড়ে পড়ে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল।

বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন উদ্ধারকর্মীরা। এর আগে বিমানে লাগা আগুন পাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে মহাসড়কটি বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ। পরে জানা যায়, বিমানটি প্রশিক্ষণমূলক ফ্লাইট পরিচালনা করছিল।

উদ্ধারকারী দল বিমান থেকে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বিমানে থাকা অপর ব্যক্তিটি ভেতরেই আটকা পড়েন। উদ্ধারকারীরা পরে তার মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

ঘটনাটি কীভাবে ঘটল, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD