Logo

বিমান ছিনতাই চেষ্টায় পাইপ মিস্ত্রির ভূমিকা নিয়ে সন্দেহ ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬, ১৩:৫৫
বিমান ছিনতাই চেষ্টায় পাইপ মিস্ত্রির ভূমিকা নিয়ে সন্দেহ ট্রাম্পের
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি বিমানে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় পাইপ মিস্ত্রির ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে ঘটনাটি শোনার কথা জানিয়ে ট্রাম্প বলেছেন, তিনি এর সত্যতা নিশ্চিত নন।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে গত বুধবার। অভিযোগ রয়েছে, বিমানের ক্যাপ্টেন পাইলটকে আঘাত করে কো-পাইলট বিমানটি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

ট্রাম্প সাংবাদিকদের জানান, এ ঘটনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে। সে সময় নেতানিয়াহু তাকে জানান, ইয়ানিভ হাইয়ুন নামে এক পাইপ মিস্ত্রি বিমানটিকে বিধ্বস্ত হওয়ার হাত থেকে রক্ষা করেন।

নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের সময় ইয়ানিভ দাবি করেন, বিমানটি যখন খাড়াভাবে নিচের দিকে নেমে যাচ্ছিল, তখন তিনি হামলাকারী কো-পাইলটকে সরিয়ে পাইলটের আসনে বসেন। এরপর বিমানের নিয়ন্ত্রণ উপরের দিকে টেনে সেটিকে সোজা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইয়ানিভ আরও জানান, তার আগে বিমান চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। টেলিভিশনে বিমান বিধ্বস্তের অনুষ্ঠান দেখে তিনি বিমান চালনা সম্পর্কে ধারণা পেয়েছিলেন বলে নেতানিয়াহুকে জানান।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তি (মিস্ত্রি) চিৎকার শুনতে পান এবং গিয়ে দেখেন কী হচ্ছিল। বিমানটি অবিশ্বাসরকমভাবে নিচে নেমে আসছিল। কখনো বিমান না চালানো এ ব্যক্তি বিমানের কন্ট্রোল হাতে নেন এবং এটি উপরের দিকে টান দেন, আর বিধ্বস্ত হওয়ার আগেই বিমানটিকে সোজা করে ফেলেন।

বিজ্ঞাপন

তবে এই বক্তব্যের সত্যতা নিয়ে নিশ্চিত নন বলে স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি বলেন, ঘটনাটি নেতানিয়াহুর কাছ থেকেই শুনেছেন এবং তিনি জানেন না এটি সত্য কি না।

পরবর্তীতে ট্রাম্প জানান, বিমানে থাকা একজন অফ-ডিউটি পাইলট ককপিটের নিয়ন্ত্রণ নেন এবং বিমানটিকে নিরাপদে জরুরি অবতরণ করান।

সূত্র: ইয়েনেত

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD