Logo

ইয়েমেন সরকারকে প্রায় ৬ কোটি ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ২১:০১
ইয়েমেন সরকারকে প্রায় ৬ কোটি ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব
ছবি: সংগৃহীত

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নতুন করে প্রায় ৬ কোটি ডলার আর্থিক সহায়তা দিচ্ছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন কিস্তি হিসেবে ২২ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল, যা প্রায় ৫ কোটি ৯৭ লাখ ডলারের সমপরিমাণ, বরাদ্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্থ ইয়েমেনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি দেশটির অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়তা করবে। একই সঙ্গে পরিবারগুলোর আয় স্থিতিশীল রাখা, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো এবং স্থানীয় বাণিজ্যিক বাজারকে সক্রিয় করতেও অর্থটি কাজে লাগানো হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবির বলেন, নতুন এই অর্থায়ন ইয়েমেন সরকারের নিয়মিত আর্থিক প্রবাহ নিশ্চিত করতে সহায়তা করবে। পাশাপাশি রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো এবং ইয়েমেনি নাগরিকদের ক্রয়ক্ষমতা শক্তিশালী করতেও এটি ভূমিকা রাখবে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত ইয়েমেনে সৌদি আরবের উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD