মার্কিন রণতরী ঠেকাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বাড়াচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো এবং নতুন করে বিমানবাহী রণতরী পাঠানোর খবরে পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইরান। মার্কিন রণতরীগুলোকে লক্ষ্যবস্তু করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে তেহরান।
বিজ্ঞাপন
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার বিষয়ে সতর্কতার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও ৯ হাজার থেকে ১০ হাজার সেনাসদস্যসহ একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ওয়াশিংটন। সেনাবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট ও এর স্ট্রাইক গ্রুপ নভেম্বরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে জানা গেছে।
ফার্স নিউজের প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের উপকূল থেকে দূরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে লক্ষ্যবস্তু করতে নতুন ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে তেহরান। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতার পর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানো প্রয়োজন।
তার ভাষ্য, বর্তমানে মার্কিন বাহিনী ইরানের উপকূল থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। ফলে আরও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরানি কর্মকর্তাদের দাবি, ‘কাসেম বসির’ ক্ষেপণাস্ত্র ১ হাজার ২০০ কিলোমিটার দূরত্বে থাকা চলমান নৌ-লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরীগুলোকে অবরোধ রেখা থেকে আরও দূরে সরিয়ে নিয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছিল।
এর পরপরই নতুন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানাল ইরান।
স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকে ওমান উপসাগর বা আরব সাগরে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী কিংবা ডেস্ট্রয়ারের উপস্থিতি দেখা যায়নি।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা ও গাল্ফ নিউজ








