Logo

মস্কোয় ইউক্রেনের শত শত ড্রোন হামলা, নিহত ২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ২০:২৩
মস্কোয় ইউক্রেনের শত শত ড্রোন হামলা, নিহত ২
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। হামলায় একটি গুদামে আগুন লাগার খবরও পাওয়া গেছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। খবর আল জাজিরার।

বিজ্ঞাপন

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে প্রায় ৬৫০টি ড্রোন মস্কোর দিকে এগিয়ে আসে। এর বেশিরভাগই রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বলে দাবি করেন তিনি।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, রাদুমলিয়া ও বারবিবিনো এলাকায় ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় ৪৭টি বাড়ি, চারটি অ্যাপার্টমেন্ট ও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কো অঞ্চলের আকাশে ১৮৫টি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করার দাবি করেছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে রুশ যুদ্ধবিষয়ক ব্লগার ইউরি পোদোলিয়াকা দাবি করেছেন, মস্কো অঞ্চলের বড় তেল সংরক্ষণ ও বিতরণকেন্দ্র ভোলোদারস্কায়ায় একটি তেলের ট্যাংকে ড্রোন আঘাত করেছে। তবে রুশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেনি।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার, ডিপো ও রপ্তানি টার্মিনাল লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। যুদ্ধের অর্থায়নে মস্কোর রাজস্ব কমানোই এসব হামলার অন্যতম উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, রাশিয়াও কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। উভয় পক্ষের হামলা বাড়ার মধ্যেই যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এখনো সফল হয়নি। জাতিসংঘও বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ার বিষয়ে সতর্ক করেছে।

সূত্র: আল জাজিরা

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD