বিমানের ভেতর থেকে যেভাবে গ্রেফতার হয় ককরোচ প্রধান

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই গ্রেপ্তার করা হয়েছে দেশটির তরুণদের আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার মুম্বাই থেকে বিমানে করে নয়াদিল্লিতে পৌঁছানোর পরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন
ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ভেতর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের নারী সদস্যরা ৩০ বছর বয়সী অভিজিৎ দীপ, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাসহ সিজেপির অন্য নেতাদের আটক করে নিয়ে যাচ্ছেন।
এ সময় পুলিশের উদ্দেশে দীপ বলেন, ‘‘আমি এখানে গ্রেপ্তার হতে এসেছি। আমাকে গ্রেপ্তার করুন। আমি আপনাদের ভয় পাই না।’’
জবাবে পুলিশের এক সদস্য বলেন, ‘‘না, এটি কোনো গ্রেপ্তার নয়। স্যার, দয়া করে সহযোগিতা করুন।’’
বিজ্ঞাপন
এরপর দীপ বলেন, ‘‘আমাকে আমার ব্যাগটা নিতে দিন।’’আরও পড়ুন
বিজ্ঞাপন
এনডিটিভিকে একাধিক সূত্র জানিয়েছে, সিজেপির ওই তিন নেতাকে পৃথক স্থানে নিয়ে যাওয়া হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে গুরুগ্রামের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে। অন্যদিকে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লির আলাদা দুটি স্থানে নেওয়া হয়েছে।
জাতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে সিজেপির অবস্থান কর্মসূচির জেরে জুলাই মাসে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছিলেন। এবার দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন সিজেপির নেতাকর্মীরা। দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অনলাইনে গড়ে ওঠা এই যুব আন্দোলন।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে সিজেপি নেতাদের গ্রেপ্তারের ঘটনাকে চলাফেরার স্বাধীনতার লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংগঠনটি। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া তিন নেতার অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে তারা।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ফরম-৬-সংক্রান্ত পরিবর্তনের সময় ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলেছে সিজেপি। এসব অভিযোগ সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি।
সিজেপির আইনবিষয়ক প্রধান ধ্রুব রাঠীও গ্রেপ্তার
বিজ্ঞাপন
সিজেপি নেতাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে জার্মানি থেকে ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠীকেও শনিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউটিউবে তিন কোটি ৩০ লাখের বেশি সাবস্ক্রাইবার, ইনস্টাগ্রামে এক কোটি ৯০ লাখ এবং এক্সে ৩৩ লাখ অনুসারী থাকা ৩২ বছর বয়সী রাঠীকে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের অভিযানে দিল্লি পুলিশের প্রায় ৫০ জন সদস্য অংশ নেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিক্ষোভের আগে গ্রেপ্তার হওয়ার অভিযোগ তুলে সিজেপির আইনি সেলের প্রধান রত্ন সিংও একটি ভিডিও প্রকাশ করেছেন। তাঁর দাবি, শনিবার সকালে দিল্লি পুলিশের সদস্যরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে বাইরে বের না হওয়ার নির্দেশ দেন। পরে তাঁকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপন
গাড়ি থেকে প্রকাশ করা একটি ভিডিওতে রত্ন সিং বলেন, পুলিশ তাঁকে গ্রেপ্তারের কোনো কারণ জানায়নি।
বিক্ষোভের আগে সহস্রাধিক গ্রেপ্তার, বন্ধ মেট্রো স্টেশন
শনিবারের বিক্ষোভকে সামনে রেখে ভারতের রাজধানীসহ বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে সিজেপি। সংগঠনটির অভিযোগ, দলের শীর্ষ নেতাদের পাশাপাশি কর্মী-সমর্থকদেরও আটক করছে পুলিশ।
বিজ্ঞাপন
সিজেপির বিক্ষোভ ঘিরে দেশটিতে শত শত ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লিতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভের অনুমতি চেয়ে নির্ধারিত সময়ের অনেক পরে আবেদন জমা দেওয়া এবং আগের কর্মসূচিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে পুলিশ অনুমতি প্রত্যাখ্যান করেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভের মাত্র তিন দিন আগে, গত ৭ অক্টোবর কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, এ ধরনের আবেদন অন্তত ১০ দিন আগে জমা দিতে হয়।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি।








