যন্তর মন্তর বিক্ষোভ: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার দিল্লিতে তাঁর বাসভবনের বাইরে থেকে তাঁকে এবং আরও পাঁচজনকে আটক করা হয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিল্লি পুলিশ ও দেশটির আধা-সামরিক বাহিনী সিআরপিএফের সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায়সহ ছয়জনকে আটক করেন।
মমতার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের দাবি, আটক ব্যক্তিদের একটি প্রিজন ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করার মধ্যেই এ ঘটনা ঘটে।
এর আগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১০টায় নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় সিজেপি। দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি না দিলেও নির্ধারিত সময়েই বিক্ষোভ শুরুর ঘোষণা দিয়েছিল দলটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কর্মসূচিতে যোগ দিতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, সৌরভ ও আশুতোষ মুম্বাই থেকে উড়োজাহাজে নয়াদিল্লি আসেন। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে তাঁদের ফ্লাইট অবতরণের পরপরই তাঁদের আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিমান থেকে আটকের ঘটনাটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচার করেন অভিজিৎ দীপকে। ভিডিওতে দিল্লি পুলিশের সদস্যদের বিমানে প্রবেশ করে তাঁকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে নিয়ে যেতে দেখা যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে সিজেপির নেতাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তাঁর বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে দিল্লি পুলিশের প্রায় ৫০ জন সদস্য অংশ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
৩২ বছর বয়সী ধ্রুব রাঠীর ইউটিউবে ৩ কোটি ৩০ লাখের বেশি সাবস্ক্রাইবার, ইনস্টাগ্রামে ১ কোটি ৯০ লাখ এবং এক্সে ৩৩ লাখ অনুসারী রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।








