Logo

রাহুল গান্ধী ও ককরোচ পার্টি দেশকে অস্থিতিশীল করতে চায়: বিজেপি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬, ১৫:৪৮
রাহুল গান্ধী ও ককরোচ পার্টি দেশকে অস্থিতিশীল করতে চায়: বিজেপি
ছবি: সংগৃহীত

রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ও ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) নৈরাজ্যবাদী শক্তি আখ্যা দিয়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ তুলেছেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। তাঁর দাবি, নির্বাচনে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েই বিরোধী দলগুলো অস্থিতিশীলতা সৃষ্টির পথ বেছে নিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১০ অক্টোবর) তিনি বলেন, দেশে বিপজ্জনক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ জন্য তিনি দুটি গোষ্ঠীকে দায়ী করেন—রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এবং অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী হিসেবে উল্লেখ করা সিজেপি।

এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লির দিল্লি হাট এলাকায় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন কয়েকটি ছাত্রসংগঠন ও রাজনৈতিক দলের কর্মীরা। বিক্ষোভে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ), স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই), অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ), অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ফর অলটারনেটিভ পলিটিক্স (এএসএপি), সিজেপি এবং আম আদমি পার্টির ছাত্র উইং অংশ নিচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রথমে বিক্ষোভটি যন্তর মন্তরে হওয়ার কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করে দিল্লি হাটে কর্মসূচি পালনের ঘোষণা দেন এআইএসএর নেত্রী নেহা বোরা।

বিজ্ঞাপন

এর আগে, নিরাপত্তার কারণ দেখিয়ে শুক্রবার যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভের অনুমতি বাতিল করে দিল্লি পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শহরজুড়ে মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রয়েছে। বিশেষ ট্রেনের মাধ্যমে আধা-সামরিক বাহিনীর সদস্যদের দিল্লিতে আনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজেপি সভাপতি নীতিন নবীন অভিযোগ করেন, নির্বাচনে পরাজিত হওয়ার পর বিরোধী দলগুলো অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করার পরও তারা গণতন্ত্রের রায় থেকে শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেন তিনি।

ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিক্ষোভে বিদেশি শক্তি মদত দিচ্ছে বলেও দাবি করেন নবীন। তাঁর অভিযোগ, সংবিধানের কথা বললেও বিক্ষোভকারীরা নিজেরাই সংবিধান লঙ্ঘন করছেন এবং মিথ্যার আশ্রয় নিয়ে গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।

বিজ্ঞাপন

সরকার আন্দোলন কঠোর হাতে মোকাবিলা করবে জানিয়ে বিজেপি সভাপতি বলেন, ভারত সরকার এ ধরনের কর্মকাণ্ড দমন করবে। একই সঙ্গে বিজেপির কর্মীরা সাধারণ মানুষের মধ্যে থেকে বিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করবেন বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD