মোদী সরকারের পতন ঘটবে: বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে চলমান রাজনৈতিক বিরোধের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের পতনের হুঁশিয়ারি দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, জ্ঞানেশ কুমারের বিদায়ের পাশাপাশি মোদি সরকারেরও পতন ঘটবে।
বিজ্ঞাপন
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, এই দুইয়ের পতনের পরই ভারতে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।
এদিকে, সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কংগ্রেস নেতা দাবি করেন, বিরোধীদের ঐক্যবদ্ধ ও ধারাবাহিক আন্দোলনের চাপে বর্তমান সরকার ভীত হয়ে পড়েছে এবং তাদের অবস্থান দুর্বল হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাহুল গান্ধী বলেন, বিরোধীরা যদি চাপ ও আন্দোলন অব্যাহত রাখে, তাহলে খুব শিগগিরই মোদি সরকারের পতন ঘটবে। তবে এটি তাঁর রাজনৈতিক বক্তব্য ও ভবিষ্যৎ সম্পর্কে করা দাবি।
বিজ্ঞাপন
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপালও মোদি-শাহ প্রশাসনের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, সরকার নিজেদের জনগণের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। অহিংস আন্দোলন ও সত্যাগ্রহ দমনে সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাধীন ভারতের গণতন্ত্রের জন্য গুরুতর আঘাত বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং ভোট চুরির অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিরোধী জোট ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে রাজনৈতিক বিরোধ অব্যাহত রয়েছে। বিরোধী নেতারা সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের কথা বলছেন। অন্যদিকে, মোদি সরকারের ভবিষ্যৎ নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যকে বিরোধী দলের রাজনৈতিক অবস্থান হিসেবেই দেখা হচ্ছে।
সূত্র: রাহুল গান্ধীর এক্স অ্যাকাউন্ট ও দ্য হিন্দু








