Logo

ব্রাজিলের নির্বাচনকে ‘কারচুপিপূর্ণ’ বললেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬, ১১:৫২
ব্রাজিলের নির্বাচনকে ‘কারচুপিপূর্ণ’ বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ব্রাজিলের সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনটিকে ‘কারচুপিপূর্ণ’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন তিনি। তবে নিজের বক্তব্যের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ তুলে ধরেননি ট্রাম্প।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের করিন্থে রিপাবলিকান পার্টির একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় ব্রাজিলের সাম্প্রতিক নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না, জানতে চাইলে তিনি নেতিবাচক প্রতিক্রিয়া জানান।

ট্রাম্প বলেন, “আমার কাছে এটি অত্যন্ত বাজে মনে হয়েছে। আমার মনে হয়েছে, পুরো বিষয়টিই ছিল ভয়াবহ।”

“এ নির্বাচনে আমি কোনো পক্ষ নিইনি; তবে সত্যি বলতে, এটি আরও একটি কারচুপিপূর্ণ নির্বাচনের মতো মনে হয়েছে আমার কাছে।”

বিজ্ঞাপন

রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৫১.৭৯ শতাংশ বৈধ ভোট (৬ কোটি ৪০ লাখেরও বেশি ভোট) পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারো পান ৪৮.২১ শতাংশ ভোট। এর মাধ্যমে লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ মেয়াদে ( টানা নয়) নির্বাচিত হলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ট্রাম্প দাবি করেন, নির্বাচন হওয়া উচিত বিতর্কের ঊর্ধ্বে। তিনি বলেন, ব্রাজিলের এই নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একটি নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচন হতে হবে প্রশ্নাতীত, কিন্তু আমার কাছে এটি অত্যন্ত খারাপ মনে হয়েছে।”

নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে সমালোচনা অব্যাহত রাখার পাশাপাশি ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন যে, তিনি কোনো প্রার্থীকে সমর্থন করেননি বা কোনো পক্ষ নেননি।

নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আবারও বলেন, “আমি নির্বাচনটি দেখেছি। এটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও ভয়াবহ বলে মনে হয়েছে।”

বিজ্ঞাপন

লুলা দা সিলভাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন উল্লেখ করে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি ব্রাজিল পরিচালনা করছি না, ব্রাজিলের প্রেসিডেন্টও নই। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। লুলাকে আমি পছন্দ করি, তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো... তবে যেভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা ছিল খুবই অদ্ভুত।”

সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD