Logo

সৌদি পৌঁছেছেন ৮২ হাজার ৩৩৫ হজযাত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৩, ২২:০৯
সৌদি পৌঁছেছেন ৮২ হাজার ৩৩৫ হজযাত্রী
ছবি: সংগৃহীত

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭২ হাজার ৯৪৯ জন।

বিজ্ঞাপন

হজ ফ্লাইট শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮২ হাজার ৩৩৫  জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। 

সোমবার (১০ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

হজ অফিস সূত্র জানিয়েছে, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায়  ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭২ হাজার ৯৪৯ জন। এখন পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ২৮১টি ভিসা ইস্যু করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে হজ পালন করতে গিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে এখন পর্যন্ত ১৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৬ জন, মদিনায় ৩ জন। সবশেষ ১৪ জুন মারা যাওয়া ব্যক্তির নাম মো. আবুল কাশেম (৪৬) ।

বিজ্ঞাপন

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

জেবি/এবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD