Logo

শিশুদের চাহিদা অনুসারে নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করতে হবে: প্রতিমন্ত্রী সিমিন

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৪, ০৬:০৩
শিশুদের চাহিদা অনুসারে নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করতে হবে: প্রতিমন্ত্রী সিমিন
ছবি: সংগৃহীত

পৃথিবীতে ভালো ও মন্দ দুই ই থাকবে, শিশুদের গ্রহণ করতে হবে ভালোটা।

বিজ্ঞাপন

শিশুদের চাহিদা অনুসারে নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করতে শিশু একাডেমিকে নির্দেশ দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।  তিনি বলেন, বাংলাদেশের আগামী প্রজন্ম শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুরক্ষায় সরকার কাজ করছে। পথশিশুদের শিক্ষা, প্রাশিক্ষণ ও তাদের  উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। 

প্রতিমন্ত্রী সিমিন হোসেন বলেন, পৃথিবীতে ভালো ও মন্দ দুই ই থাকবে, শিশুদের গ্রহণ করতে হবে ভালোটা। তাহলেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা সুষম, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব। যেটাকে মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্মার্ট বাংলাদেশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) মন্ত্রণালয়ের দায়িত্বগ্রহণের পর বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

বিজ্ঞাপন

শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন শিশু একাডেমির সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসিসহ শিশু একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD