Logo

প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

profile picture
জনবাণী ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪১
প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে
ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে।

রবিবার  (২২ সেপ্টেম্বর)  সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

সরকারের সিদ্ধান্ত জানিয়ে মোখলেস উর রহমান বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। তবে চলতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD