Logo

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৭ অক্টোবর, ২০২৪, ২১:৩৬
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার
ছবি: সংগৃহীত

সোমবার (৭ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে

বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। 


রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: জাহাঙ্গীর আলম


বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, “সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে।”


আরও পড়ুন: সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার


প্রসঙ্গত, নজিবুর রহমান ২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পান। পরবর্তীতে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়। দুই বছর পর ২০১৯ সালের ৩০ ডিসেম্বর চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান এ কর্মকর্তা।


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD