Logo

সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমোদন

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৪, ২৪:১১
সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমোদন
ছবি: সংগৃহীত

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৭টি প্রতিষ্ঠানকে এ আমদানির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

বাজার পরিস্থিতি বিবেচনায় দাম স্থিতিশীল রাখতে  জরুরি ভিত্তিতে সাড়ে চার কোটি পিস ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

বিজ্ঞাপন


মঙ্গলবার (৮ অক্টোবর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৭টি প্রতিষ্ঠানকে এ আমদানির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুমোদন পত্রে বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতিদিন প্রায় ৫ কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ আমদানির অনুমতির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। তবে আমদানির কিছু শর্তাদি অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD