Logo

অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে: উপদেষ্টা শারমীন

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৫, ০২:৪৯
অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে: উপদেষ্টা শারমীন
ছবি: সংগৃহীত

অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে: উপদেষ্টা শারমীন

বিজ্ঞাপন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজের কাঠামো গড়ে তোলাই এখন প্রধান কাজ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ আয়োজিত স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ারিয়র্সের কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ সালমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাঈদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক মো. সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তানজিম জারা ও ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

এছাড়া জুলাই যুদ্ধে শহিদ ও আহত পরিবারগুলোর অভিভাবক এবং জুলাইয়ের যোদ্ধারাও অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন।

বিজ্ঞাপন

শারমীন এস মুরশিদ বলেন, “২০২৪ সালের জুলাই যুদ্ধে আমিও ছিলাম। ১৮ জুলাই যখন আমি রাস্তায় ছিলাম, তখন আমার মাথার উপর দিয়ে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছিল। পুলিশও গুলি চালাচ্ছিল। এক ছাত্র গুলিবিদ্ধ হলে আমি তার কাছে ছুটে যাই। আমারও গুলি লাগতে পারত, তবে আল্লাহর রহমতে বেঁচে যাই।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমরা আর রক্ত দিতে চাই না, আমরা জ্ঞান ও মেধা দিয়ে দেশ গড়তে চাই। যেই ভঙ্গুর কাঠামো পেয়েছি, তা এক বছরে ভাঙা সম্ভব নয়। ১৬ বছরের অপশাসন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, তাই রক্ত নয়—মেধা দিয়েই সংগ্রাম চালিয়ে যেতে হবে।”

বিজ্ঞাপন

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, “কোটা নয়, তোমরা মেধার আন্দোলনে যুদ্ধ করেছ। তাহলে আর কেন রক্ত দিতে হবে? মেধা ও যোগ্যতা দিয়েই তোমরা দেশ গড়বে। এজন্য ক্লাসে ফিরে যাও এবং সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নতুন বাংলাদেশ নির্মাণে নিজেদের প্রস্তুত কর।”

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD