Logo

এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ, সংশোধিত অধ্যাদেশ পাস

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৫, ০৩:০৩
এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ, সংশোধিত অধ্যাদেশ পাস
ছবি: সংগৃহীত

এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ, সংশোধিত অধ্যাদেশ পাস

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ— ‘রেভিনিউ পলিসি ডিভিশন’ এবং ‘রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন’ গঠনের অধ্যাদেশ পাস হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) ২০২৫ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

অধ্যাদেশে আনা সংশোধনী অনুযায়ী, রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান পদে এনবিআরের বর্তমান কর্মকর্তাদের মধ্য থেকেই নিয়োগের সুযোগ রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

অন্যদিকে, রেভিনিউ পলিসি ডিভিশনে সরকার চাইলে এনবিআর কিংবা অন্য কোনো যোগ্য বিভাগ থেকে কর্মকর্তা নিয়োগ দিতে পারবে।

বিজ্ঞাপন

আগের অধ্যাদেশে ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান পদে শুধু ‘রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার’ দেওয়ার কথা বলা হলেও সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা সম্পন্ন যেকোনো যোগ্য সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া যাবে। ফলে এনবিআরের কর্মকর্তাদের মধ্য থেকেই এই বিভাগের প্রধান নিয়োগ পাওয়ার সুযোগ সৃষ্টি হলো।

বিজ্ঞাপন

একইভাবে, আগে রেভিনিউ পলিসি ডিভিশনের প্রধান হিসেবে শুধু উপযুক্ত কোনো কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও নতুন সংশোধনীতে বলা হয়েছে, সামষ্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাকে এ বিভাগে নিয়োগ দেওয়া যাবে। এর ফলে এনবিআর ছাড়াও অন্য কোনো বিভাগের যোগ্য কর্মকর্তা এ পদে নিয়োগ পেতে পারেন।

এ ছাড়া উভয় বিভাগে কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়াও অধ্যাদেশে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

গত মে মাসে সরকার এনবিআর বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ জারির পর এনবিআরের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। তাদের আন্দোলনের মুখে পরে অধ্যাদেশে সংশোধনী আনা হয়।

বিজ্ঞাপন

কর্মকর্তাদের অভিযোগ ছিল, প্রাথমিক অধ্যাদেশটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে দুটি বিভাগের প্রধান পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগের সুযোগ বেশি থাকে এবং রাজস্ব কর্মকর্তাদের শীর্ষ পদে উন্নীত হওয়ার পথ সংকুচিত হয়ে যায়।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD