নির্বাচন কমিশনের কার্যক্রমে গতি আনতে দুই আইন সংস্কারের অনুমোদন

নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রস্তাবিত দুটি আইন সংস্কারের অনুমোদন দিয়েছে সরকার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রেস সচিব শফিকুল আলম জানান, কমিশনের কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী ও কার্যকর করার জন্য আইন দুটি সংশোধন করা জরুরি ছিল। এজন্য কমিশনের প্রস্তাব অনুযায়ী উপদেষ্টা পরিষদ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
এসময় তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা ও দক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়া। সংস্কারকৃত আইন দুটি কমিশনের প্রশাসনিক কার্যক্রম ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।








