Logo

জুলাই সনদ অনুষ্ঠান ঘিরে সরকারের বিশেষ নির্দেশনা জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৫, ১৮:২৮
জুলাই সনদ অনুষ্ঠান ঘিরে সরকারের বিশেষ নির্দেশনা জারি
ছবি: সংগৃহীত

আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’ এর স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় এই ঐতিহাসিক আয়োজন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে বিভিন্ন মন্ত্রিসভার উপদেষ্টা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের।

এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় যে কোনো ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রেস উইং বলছে, আগামীকাল (শুক্রবার) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ সই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংসদ এলাকায় এসময় কোনও প্রকার ড্রোন ওড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD