Logo

চলতি মাসেই পাচ্ছেন টানা ৩ দিনের ছুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ২০:১৬
চলতি মাসেই পাচ্ছেন টানা ৩ দিনের ছুটি
ফাইল ছবি।

চলতি মাসেই সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা তিন দিনের ছুটি। ডিসেম্বর মাসে এ বছর সরকারি কর্মচারীদের জন্য এখনো দুটি সাধারণ ছুটি বাকি রয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত। এছাড়া ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে আরেকটি সাধারণ ছুটি রয়েছে।

বড়দিনের ছুটির দিনটি বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হচ্ছে। ফলে সরকারি চাকরিজীবীরা একটানা তিন দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

এদিকে ২০২৬ সালের সরকারি ছুটির পূর্ণাঙ্গ তালিকাও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গত ৬ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ তালিকা অনুমোদিত হয়।

প্রেস সচিব জানান, আগামী বছরের সরকারি ছুটির তালিকায় মোট ছুটি ২৮ দিন থাকলেও এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ২০২৬ সালের ছুটিগুলোর মধ্যে নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা উপদেষ্টা পরিষদ সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD