Logo

বিশ্বের সবচেয়ে দূষিত নগর আজ ঢাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩
বিশ্বের সবচেয়ে দূষিত নগর আজ ঢাকা
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় সোমবার (৮ ডিসেম্বর) সকালে শীর্ষে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল সাড়ে ৯টার আপডেট অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৭১—যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের। এতে বায়ুমানে বিশ্বের ১২৫ শহরের মধ্যে এক নম্বরে আছে ঢাকা।

বিজ্ঞাপন

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো (২৬০), তৃতীয় স্থানে ভারতের দিল্লি (২৫১), চতুর্থ স্থানে ভারতের কলকাতা (২৩৫) এবং পঞ্চম স্থানে পাকিস্তানের লাহোর (২০২)। এসব শহরের বায়ুমানই ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিজ্ঞাপন

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD