Logo

ঢাকার দুইটি আসন সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সেনাবাহিনী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৯
ঢাকার দুইটি আসন সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনের ভোটকেন্দ্রগুলোকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, যার মধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসনকে বিশেষভাবে সতর্কতার আওতায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।

তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোকে পর্যায়ক্রমে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ‘মধ্যম’ ও ‘সাধারণ’ শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যে কোনো বিশৃঙ্খলা বা নাশকতার খবর প্রচারের আগে সাংবাদিকরা প্রাথমিক যাচাই করবেন। এতে ভুল তথ্য বা উসকানিমূলক সংবাদ ছড়ানো রোধ করা সম্ভব হবে।

লে. কর্নেল ফুয়াদ মাসরুর উল্লেখ করেন, সেনাবাহিনী শুধু ভোটকেন্দ্রের নিরাপত্তা নয়, প্রার্থীরা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেও পদক্ষেপ নিচ্ছে। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বানও জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD