Logo

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কাজ করার সুযোগ নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১৩
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কাজ করার সুযোগ নেই
ছবি: সংগৃহীত

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ধরনের চাকরি বা পারিশ্রমিকভিত্তিক কাজ করার সুযোগ নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সম্প্রতি এক বার্তায় দূতাবাস এই বিষয়ে ভ্রমণকারীদের সতর্ক করেছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই বার্তায় বলা হয়, বি১/বি২ ক্যাটাগরির ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সীমিত পরিসরে কিছু ব্যবসায়িক কর্মকাণ্ড করা গেলেও সেখানে কাজ করা বা আয় করা সম্পূর্ণ নিষিদ্ধ।

দূতাবাস জানায়, ভিজিটর ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চুক্তি নিয়ে আলোচনা, দরকষাকষি কিংবা বিভিন্ন সম্মেলন ও বৈঠকে অংশগ্রহণ করতে পারেন। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা বা সেখান থেকে পারিশ্রমিক গ্রহণ করা ভিসার শর্ত লঙ্ঘনের শামিল।

বিজ্ঞাপন

বার্তায় আরও উল্লেখ করা হয়, ভিজিটর ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। তাই ভ্রমণকারীদের ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে সংশ্লিষ্ট ওয়ার্ক ভিসা বা অনুমোদিত কর্মসংস্থানভিত্তিক ভিসা গ্রহণ করা বাধ্যতামূলক। অন্যথায় ভিজিটর ভিসায় কাজ করা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের পরিপন্থী বলে গণ্য হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD