Logo

৫০তম বিসিএস প্রিলির ফলাফল প্রকাশের তারিখ জানাল পিএসসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৮
৫০তম বিসিএস প্রিলির ফলাফল প্রকাশের তারিখ জানাল পিএসসি
ছবি: সংগৃহীত

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সোমবার আলোচনায় বসলেও আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কমিশন জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই প্রিলির ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, ৫০তম বিসিএসের প্রিলির ফল আজ প্রকাশিত হচ্ছে না। রোডম্যাপ অনুযায়ী আগামীকাল ফল প্রকাশের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে সোমবার বিকেল ৪টায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এবং অন্যান্য সদস্যরা প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, আজ ফল প্রকাশ করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

৫০তম বিসিএসে আবেদন জমা পড়েছিল মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা আগের কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জনকে নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন পদে নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

বিজ্ঞাপন

পিএসসি সূত্র জানিয়েছে, ফল প্রকাশের পর প্রার্থীরা অনলাইনে তাদের রোল ও নাম অনুসারে ফল দেখতে পারবে। এছাড়া প্রিলি পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে বলা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD