Logo

তিন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২৮
তিন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা গেছে, তিন সচিবের মধ্যে সাইফুল্লাহ পান্না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হিসেবে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন। আগামী সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীনের নিয়মিত চাকরির মেয়াদ শেষের দিকে। তিনি স্বাভাবিক নিয়ম অনুযায়ী অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

তবে নিয়মিত চাকরির মেয়াদ শেষ হওয়ার অনেক আগে ধর্ম সচিবকে জনপ্রশাসনে পাঠানোর মধ্য দিয়ে তাকে মূলত কর্মহীন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ আগামী জুলাইতে তার পিআরএলে যাওয়ার কথা। তার আগেই তাকে জনপ্রশাসনে বদলি করা হলো। 

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD