Logo

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন ইয়াসের খান চৌধুরী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন ইয়াসের খান চৌধুরী
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সার্কিট হাউস রোডে ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ মনোনয়ন দেন।

বিজ্ঞাপন

সভায় মন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাভোগী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অগ্রগতিতে জনগণ ও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গণমাধ্যম জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে। সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার হবে।

বিজ্ঞাপন

নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ তুলে তিনি জানান, সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালু এবং সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াসের খান চৌধুরী তাঁর বক্তব্যে চব্বিশের গণঅভ্যুত্থানে দায়িত্বশীল ও সাহসী ভূমিকার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

সভায় ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আর্থিক সংকট কাটাতে ব্যাংকে জমাকৃত ট্রাস্টের অর্থ বিধি অনুযায়ী শুল্কমুক্ত করার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি। পাশাপাশি জনবল নিয়োগ, যানবাহন সুবিধা এবং নিজস্ব ভবন নির্মাণসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD