Logo

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে দুপুরে প্রধানমন্ত্রীর বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯
ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে দুপুরে প্রধানমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত

সচিবালয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি নিয়ে ধারাবাহিক বৈঠকে অংশ নিচ্ছেন। সকাল সাড়ে ১০টায় তিনি নিউমুরিং টার্মিনাল-সংক্রান্ত একটি সভা করেন। এর পর দুপুর ১২টায় দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সভায় অর্থ, পররাষ্ট্র, আইন, খাদ্য ও কৃষিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া অংশ নেবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান।

সরকার মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা করছে। এ কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলো নিয়মিত নগদ সহায়তা পাবে। বিশেষভাবে সহায়তার অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD