Logo

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদাকে প্রত্যাহার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১২:১৩
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদাকে প্রত্যাহার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে লন্ডনে পৌঁছে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির জানান, একটা সুখবর আছে, হাই কমিশনার লন্ডনে এতদিন 'ডিভাইসিস বিহেভিয়ারে-কনডাক্টে কমিউনিটিকে ডিভাইড' করে রাখছে। যে আওয়ামী করণ করছে এই হাই কমিশনকে, আওয়ামী করণের ধান্ধা নিয়া চলছে, কমিউনিটির ধান্ধা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না, এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।

বিজ্ঞাপন

সরকার গঠনের পর প্রথম বিদেশি মিশন প্রধানের দায়িত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিলো বিএনপি।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫-এর জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে পাঠায়।

বিজ্ঞাপন

১৫ ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা তার আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। মেক্সিকোতে যাওয়ার আগে আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন তিনি।

তবে হঠাৎ করে তাকে প্ত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পর কূটনৈতিক অঙ্গন ও প্রবাসী বাংলাদেশি মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সরকার এখনো তার স্থলাভিষিক্ত হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD