Logo

জুলাই সনদ নিয়ে পুরো জাতি বিভ্রান্তির মধ্যে আছে: আইনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৬, ২০:০৭
জুলাই সনদ নিয়ে পুরো জাতি বিভ্রান্তির মধ্যে আছে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে সংসদে সুপরিকল্পিত ও তথ্যভিত্তিক আলোচনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এই সনদ নিয়ে পুরো জাতি বিভ্রান্তির মধ্যে আছে—কে সঠিক, সেটি স্পষ্ট করা জরুরি।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলীয় নেতার দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার উত্থাপিত বিষয়টি যৌক্তিক এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। সরকারও এ বিষয়ে আলোচনা করতে আগ্রহী।

বিজ্ঞাপন

তবে তিনি উল্লেখ করেন, কার্যকর আলোচনা নিশ্চিত করতে সংসদের প্রতিটি সদস্যের কাছে কিছু গুরুত্বপূর্ণ নথি থাকা অপরিহার্য। এর মধ্যে রয়েছে বাংলাদেশের সংবিধান, জুলাই জাতীয় সনদ, সংশ্লিষ্ট বাস্তবায়ন আদেশ এবং গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কপি। এসব দলিল সামনে রেখে আলোচনা হলে বিষয়টি পরিষ্কারভাবে উপস্থাপন করা সম্ভব হবে বলে মত দেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, সরকার ইতোমধ্যে জুলাই সনদের বিভিন্ন ধারা ও উপধারা অনুসরণ করে বাস্তবায়নের পথে এগোচ্ছে। কোন কোন ক্ষেত্রে কী অগ্রগতি হয়েছে, তা ধাপে ধাপে তুলে ধরা হবে। একই সঙ্গে বিরোধীপক্ষ কোথায় কোথায় সনদের শর্ত লঙ্ঘন করেছে, সেটিও আলোচনায় তুলে ধরতে চান তিনি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে স্পিকারের কাছে নির্দিষ্ট সময় নির্ধারণ করে সংসদে বিস্তারিত আলোচনা আয়োজনের আহ্বান জানান আইনমন্ত্রী, যাতে করে বিষয়টি নিয়ে সব ধরনের বিভ্রান্তি দূর করা যায় এবং একটি সুস্পষ্ট অবস্থান তৈরি হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD