Logo

জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল, ২০২৬, ১৮:৪৫
জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয় থেকে সৃষ্ট সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) রাজধানীর এনবিআর ভবনে সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি এবং আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকার প্রয়োজনীয় নীতি ও কৌশল গ্রহণ করছে। জ্বালানি আমদানির ব্যয় ব্যবস্থাপনা এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে ধীরে ধীরে ঋণনির্ভর কাঠামো থেকে সরিয়ে বিনিয়োগনির্ভর কাঠামোর দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আসন্ন বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, নারী, শিশু এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ভর্তুকি ও সহায়তা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। বাজেট প্রণয়নে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

বিনিয়োগ পরিবেশে আস্থা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কর্মসংস্থান সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

সামগ্রিকভাবে বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিকে সামনে রেখে সরকার কাজ করছে বলে জানান অর্থমন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD