Logo

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৯:৩২
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
জাতীয় সংসদ ভবন | ফাইল ছবি

জাতীয় সংসদের ক্রয় প্রক্রিয়া নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি আলোচিত প্রতিবেদনের প্রেক্ষিতে পাঁচ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নির্দেশনায় গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ সংবলিত একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

বিজ্ঞাপন

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)-কে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম, হুমাম কাদের চৌধুরী এবং মো. আবুল হাসনাত।

সংসদ সচিবালয় জানিয়েছে, কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত পরিচালনা করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা, সংশ্লিষ্টদের ভূমিকা এবং সম্ভাব্য অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ উদ্যোগকে সংসদের ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবে দেখা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD