হজযাত্রায় আরও এক বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত মোট ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে হজ পালন করতে গিয়ে মো. আবুল কাশেম (৭০) নামে আরও একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
মৃত মো. আবুল কাশেমের বাড়ি টাঙ্গাইল জেলায়। এর আগে গত মঙ্গলবার (২১ এপ্রিল) পবিত্র হজ পালনের সময় জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল নামে আরও একজন বাংলাদেশি হাজি মারা যান। ফলে চলতি মৌসুমে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মোট দুইজন বাংলাদেশির মৃত্যু হলো।
বিজ্ঞাপন
হজ অফিসের সূত্র অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২২ হাজার ৫২৬ জন।
এ পর্যন্ত হজযাত্রী পরিবহনে মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৪টি, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।
বিজ্ঞাপন
সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।








