বাতিঘরে বইপ্রেমী জাইমা রহমান, সংগ্রহ করলেন যেসব লেখকদের বই

রাজধানীর বাংলামোটরে অবস্থিত জনপ্রিয় চেইন বুকশপ বাতিঘরে গিয়ে বই সংগ্রহ করেছেন জাইমা রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে তিনি সেখানে যান এবং কিছু সময় বই ঘেঁটে নিজের পছন্দ অনুযায়ী বেশ কয়েকটি বই কিনে নেন।
বিজ্ঞাপন
বইয়ের প্রতি আগ্রহ থেকেই তার এই সফর বলে জানা গেছে। প্রায় আধাঘণ্টা সময় ধরে বইয়ের তাক ঘুরে বিভিন্ন ক্যাটাগরির বই দেখেন এবং পছন্দের লেখকদের বেশ কিছু বই বেছে নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। তিনি জানান, জাইমা রহমান একজন সাধারণ পাঠকের মতোই বইয়ের দোকানে এসে বই সংগ্রহ করেছেন এবং পুরো সময়টাতে স্বাভাবিকভাবেই বই বাছাই করেছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, তার সংগ্রহে স্থান পেয়েছে বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্যের নানা গুরুত্বপূর্ণ লেখকের বই। এর মধ্যে রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ ও আনিসুল হকের রচনা। পাশাপাশি বিশ্বসাহিত্যের প্রখ্যাত লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের বইও রয়েছে তার তালিকায়।
এ ছাড়া তিনি সংগ্রহ করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং নূরুল কবিরের বই।
বিজ্ঞাপন
জাইমা রহমানের এই বই সংগ্রহকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও পাঠকমহলে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই এটিকে তরুণ প্রজন্মের মধ্যে বইপড়ার আগ্রহ বাড়ানোর ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।








