Logo

যশোরে জনতার ঢল, ৩০ কিলোমিটারজুড়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২৭ এপ্রিল, ২০২৬, ১২:২৮
যশোরে জনতার ঢল, ৩০ কিলোমিটারজুড়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা
ছবি: সংগৃহীত

যশোর বিমানবন্দর থেকে শার্শার উলাশী খাল পুনঃখনন এলাকা পর্যন্ত যাত্রাপথে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে উলাশী পর্যন্ত প্রায় পুরো পথজুড়ে সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের উপস্থিতি ছিল মূলত প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণ করে। সেখানে তাকে অভ্যর্থনা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এরপর যশোর বিমান বন্দর থেকে বসে চড়ে উলশীর উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

এসময় ৩০ কিলোমিটার রাস্তাজুড়ে দু’পাশে দাঁড়ানো হাজার হাজার লোকজন স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রী বাসের মধ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আসার খবরে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাস্তার দুপাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও পুরো রাস্তা হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন।

ফুলের রাজ্য গদখালী ও ঝিকরগাছায় দেখা গেছে ভিন্ন আবহ। যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে ফুল হাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান জনসাধারণ। এ সময় রাস্তায় ফুল ছিটিয়ে রাখেন তারা। পরে প্রধানমন্ত্রীর বহনকারী বাসটি গদখালীতে পৌঁছানো মাত্রই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফুল ছিটিয়ে বরণ করে নেন।

বিজ্ঞাপন

সরকার গঠনের পর এটি তার প্রথম যশোর সফর। এ সফরে তিনি উলাশী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করবেন, যশোর মেডিক্যাল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন করবেন এবং ঈদগাহ ময়দানে একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD