Logo

খালেদা জিয়াকে দেখে রাজনীতিতে এসেছি: স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মে, ২০২৬, ১৯:৫০
খালেদা জিয়াকে দেখে রাজনীতিতে এসেছি: স্পিকার
ছবি: সংগৃহীত

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে আসতে অনুপ্রাণিত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। শুক্রবার বেগম খালেদা জিয়ার স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্পিকার বলেন, মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম জিয়া। তিনি নিজে রাজনীতিবিমুখ থাকলেও খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে আসেন।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, “বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা এবং গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার অবস্থানে পৌঁছানো আমাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, খালেদা জিয়া স্বল্পভাষী ছিলেন এবং কখনও কারও বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেননি। তিনি যে সাধারণ মানুষের নেতা ছিলেন, তা তার মৃত্যুর পর মানুষের ভালোবাসা ও শোক প্রকাশ থেকেই আরও স্পষ্টভাবে বোঝা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD