Logo

সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুন, ২০২৬, ১৯:২০
সিআইডির প্রধান হলেন আলি আকবর খান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) আলি আকবর খান। পুলিশ সদর দপ্তরের জারি করা এক প্রজ্ঞাপনে সোমবার (১ জুন) এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় তার জন্ম।

দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পেশাদারিত্ব ও দক্ষতার কারণে তিনি সহকর্মী এবং সংশ্লিষ্ট মহলে প্রশংসিত।

বিজ্ঞাপন

পেশাগত উন্নয়নের অংশ হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন আলি আকবর খান। এর মধ্যে ইতালিতে মানবপাচার প্রতিরোধ, বৈধ অভিবাসন উৎসাহিতকরণ ও অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিতকরণবিষয়ক আন্তর্জাতিক কর্মশালা এবং মালদ্বীপে মানবপাচার ও অভিবাসী পাচারসংক্রান্ত তথ্য সংগ্রহবিষয়ক আঞ্চলিক কর্মশালায় অংশগ্রহণ উল্লেখযোগ্য।

এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা ও তদন্তসংক্রান্ত বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।

বিজ্ঞাপন

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংস্থাটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তার নেতৃত্বে সিআইডির তদন্ত ও অপরাধ অনুসন্ধান কার্যক্রম আরও আধুনিক, কার্যকর ও গতিশীল হবে বলে প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD