Logo

তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুন, ২০২৬, ১৩:২৩
তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (৪ জুন) তার বাংলাদেশ সফর শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সফরকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। সফরের অংশ হিসেবে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

সফরের শেষ দিন ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

এছাড়া সরকার ক্ষমতায় আসার পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে একে অপরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন। সে সময় দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। ওই সফরেই ড. খলিলুর রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের ধারাবাহিকতায় এবার ঢাকায় আসছেন তুরস্কের শীর্ষ কূটনীতিক।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD