Logo

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুন, ২০২৬, ১১:৫৬
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন স্পিকার
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) পাঠানো এক অভিনন্দন বার্তায় স্পিকার এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্জনে গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

অভিনন্দন বার্তায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন, ড. খলিলুর রহমানের দূরদর্শী নেতৃত্বে বিশ্ব শান্তিরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বিজ্ঞাপন

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জমজমাট এক নির্বাচনে সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে পরাজিত করে সভাপতি পদে বিজয় ছিনিয়ে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এই গৌরবময় বিজয় বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সাফল্য ও মর্যাদাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ চার দশক পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করল।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD