Logo

শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই, ২০২৬, ১৪:১২
শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক। তাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, এখানে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনা তাকে মুগ্ধ করেছে। 

নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডা. জুবাইদা রহমান বলেন, এই প্রতিষ্ঠানে শিশুদের জীবন গঠনের ভিত্তি তৈরি করা হচ্ছে। তাদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধ গড়ে তোলার শিক্ষা দেওয়া হচ্ছে, যা ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পরিদর্শনের সময় তিনি শিশুদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে সময় কাটিয়ে খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD