২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

দেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যবসায় সফলতা অর্জনে সরকারের নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনার ক্ষেত্রও অনেক বিস্তৃত। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে নিরাপদ ও টেকসই বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর ও ভ্যাট ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বিনিয়োগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি জানান, বর্তমান সরকার অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছে। দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি স্বচ্ছ, নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তারেক রহমান বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে ভ্যাট ও কর-সংক্রান্ত প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।








