Logo

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ১৫:৩৯
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

শিল্পখাতে চলমান গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংকটের কারণ ও সমাধানের উপায় নিয়ে শিল্প উদ্যোক্তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাসও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, সময়মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্পখাতে বর্তমান গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হলে তিনি তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শওকত আজিজ রাসেল আরও জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল শিল্পের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ দেখিয়েছেন। খাতটির সমস্যা সমাধানে সরকারের ইতিবাচক মনোভাব উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যেসব শিল্পপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে গেছে অথবা আংশিকভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে, সেসব কারখানার সমস্যা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সরকার। এসব তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে শিল্পখাতের সংকট মোকাবিলা এবং উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগের বিষয়েও আলোচনা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD