আজ ঢাকায় আসছে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার এই সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক কূটনীতি, পররাষ্ট্রনীতি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় প্রাধান্য পেতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা।
বিজ্ঞাপন
সফরকালে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলোর মতে, সার্জিও গরের সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও সম্পর্কের অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পেয়েছে। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কূটনৈতিক মহলের পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফর, একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
এ কারণে বাংলাদেশের সঙ্গে চীন, রাশিয়া ও তুরস্কের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পৃক্ততা সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সার্জিও গর এসব বিষয় নিয়ে সরকারের অবস্থান জানতে চাইতে পারেন।
সার্জিও গর বর্তমানে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের পাশাপাশি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন। ফলে ঢাকা সফরে বাংলাদেশ-ভারত সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বর্তমান সম্পর্কের অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
এছাড়া দুই প্রতিবেশী দেশের সম্পর্ক নিয়ে বাংলাদেশের মূল্যায়ন জানার পাশাপাশি প্রয়োজনে ভারত সরকারের উদ্দেশে কোনো বার্তাও তিনি বহন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা।
বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশ সফর করেন। এরপর মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চও ঢাকা সফর করেন।
এর ধারাবাহিকতায় সার্জিও গরের এই সফরকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেও উপস্থিত ছিলেন সার্জিও গর।
সেই আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।
সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, তার এই ঢাকা সফর শুধু সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, আঞ্চলিক ভূরাজনীতি, নিরাপত্তা সহযোগিতা এবং ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা ও আলোচনা সামনে আসতে পারে।








