Logo

চলতি বছরেই বন্ধ সরকারি কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৬, ২১:৩২
চলতি বছরেই বন্ধ সরকারি কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে চলতি বছরের মধ্যেই প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে বন্ধ সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রশাসনিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের উৎপাদন শুরু করার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এ প্রক্রিয়া চলতি বছরের মধ্যেই সম্পন্ন করার নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

এ সময় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD