Logo

চাঁদাবাজিতে পুলিশের সম্পৃক্ততা মিললে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১৭:৫৮
চাঁদাবাজিতে পুলিশের সম্পৃক্ততা মিললে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ ঘটনায় পুলিশের আরও কিছু দায়িত্ব পালন বাকি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার সন্ত্রাসীদের নির্মূল করতে চায়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও অন্যান্য মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলছে। ওই ব্যক্তিদের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও তালিকাভুক্ত করা হবে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে ব্যর্থ হলেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার কথাও জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD