Logo

শেখ হাসিনা ‘টেররিস্ট’, মানুষ হত্যার পর পালিয়ে গেছেন: হুমায়ুন কবির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১৯:১৩
শেখ হাসিনা ‘টেররিস্ট’, মানুষ হত্যার পর পালিয়ে গেছেন: হুমায়ুন কবির
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ‘টেররিস্ট’ বা সন্ত্রাসী আখ্যা দিয়ে নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দেড় হাজার মানুষ হত্যার পর তিনি ভারতে পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্য ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়া টেররিস্ট, দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে গেছে। শুধু তিনিই নন, এরপর যারা আরও অপরাধী ভারতে পালিয়ে আছে। এটা একটা স্বাভাবিক দাবি, যাতে আমরা ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতের সঙ্গে এনগেজড করি।’

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সো ওই উইল এনগেজড, উই ওয়ান্ট পজিটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। তারা আমাদের প্রতিবেশী। উই শোড ওয়ার্কিং রিলেশনশিপ। শুধু ভারত না, কোনও দেশের সঙ্গে ন্যাশনাল ইন্টারেস্টকে কম্প্রোমাইজ করে আমরা কোনও কিছু করতে পারি না।’

তিনি বলেন, ‘ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে একটা কনসেনসাসে আমরা আসবো। দেন উই ক্যান ভিজিট ইন্ডিয়া। কালকের ভেতরেই যদি আমরা পারি তাহলে উই ক্যান ভিজিট নেক্সট উইক। এখানে কোনও রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে ওয়ার্ক করার বিষয় আছে। একজন প্রাইমিনিস্টার টু প্রাইমিনিস্টার ভিজিট তো আর হইতে পারে না।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট হার্ট করেছে। আর আমরা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে যাবো।’

বিজ্ঞাপন

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে প্রতিবেশী দেশটির সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখার আগ্রহের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় হুমায়ুন কবিরের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD