রবিবার ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

উন্নয়ন ও জরুরি মেরামতকাজের কারণে চট্টগ্রাম নগরের মুরাদপুর ও আশপাশের কয়েকটি এলাকায় রবিবার (২৩ আগস্ট) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), চট্টগ্রামের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিটের মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের অধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো— বদরুতলা, বড় গ্যারেজ, আরাকান রোড ও আশপাশের এলাকা, জাতি শাহ মাজার, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, শোলকবহর, বহদ্দারহাট, বারইপাড়া, খালিয়াপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার, রাহাত্তারপুল ও আশপাশের এলাকা।
তবে বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিট-২ সোলার লাইনের মাধ্যমে মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র সচল রাখার ব্যবস্থা থাকবে। পাশাপাশি বিবিবি-মুরাদপুর দপ্তরের আওতাধীন অন্যান্য ১১ কেভি ফিডারের সমন্বয়ে লোড রোটেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার কথা জানিয়েছে বিপিডিবি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
নিরাপত্তার স্বার্থে কাজ চলার সময় সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইন চালু রয়েছে ধরে নিয়ে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বিপিডিবি। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে সংস্থাটি।








