Logo

নতুন দায়িত্বে উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট, ২০২৬, ১৮:৩১
নতুন দায়িত্বে উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
ছবি: সংগৃহীত

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদা দেওয়ার পর এবার তাকে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব হিসেবে জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে সংসদে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়। এর মধ্য দিয়ে নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন জহির উদ্দিন স্বপন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জানা গেছে, পূর্বে এ দায়িত্বে ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রী হওয়ায় সভাপতির পদটি শূন্য হয়।

এদিকে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পর তার নির্বাচনি এলাকার নেতাকর্মীদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল।

বিজ্ঞাপন

তবে পরবর্তী সময়ে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদা দেওয়ার পাশাপাশি এবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়ায় তার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জহির উদ্দিন স্বপনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD