Logo

আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১২
আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ না থাকার অভিযোগ তুলে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বুধবার তিনি সংসদে যে আচরণের মুখোমুখি হয়েছেন, তা কোনোভাবেই গণতান্ত্রিক বা সংসদীয় রীতির মধ্যে পড়ে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রুমিন ফারহানা বলেন, সংসদে তার বক্তব্যের বিরোধিতা করে কেউ পাল্টা বক্তব্য দিতে পারেন। কিন্তু তার বক্তব্যের পর আশপাশ থেকে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এ ধরনের আচরণ সংসদীয় শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, একটি সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্য থাকবেন এবং প্রত্যেকের মত ও অবস্থান ভিন্ন হতে পারে। ভিন্নমতের প্রতি সহনশীলতা গণতান্ত্রিক সংসদের অন্যতম বৈশিষ্ট্য।

রুমিন ফারহানা বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে সংসদে একা দাঁড়িয়ে কথা বলার সময়ও তিনি তীব্র বিরোধিতার মুখে পড়েছিলেন। শুধু কোনো বিল বা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার জন্য বিরোধী দলের আসনে বসে থাকার কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গত দিনের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সংসদে এখন যে ধরনের অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, তাতে তার কাছে আওয়ামী লীগ সরকারের আমলের সংসদের কথা মনে হচ্ছে। তখন আওয়ামী লীগের বক্তব্যের সময়ও হট্টগোল হতো বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগের সময় যে ধরনের আচরণের সমালোচনা করা হতো, এখন বিএনপিও একই ধরনের আচরণ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD