প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর স্থগিত

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।
বিজ্ঞাপন
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ প্রয়োজনীয় সব বিষয় নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে। আশা করছি, ১ অক্টোবরের নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে সফর পিছিয়ে গেলেও প্রধানমন্ত্রীকে বরণ করতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর শুভ উদ্বোধন করবেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এতে ওই অঞ্চলের মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা ও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।








