দায়িত্ব নেওয়ার পর ঢাকা মেডিকেল পরিদর্শনে গেলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটাই তার প্রথম পরিদর্শন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, বিকেল ৩টার দিকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা আব্বাস হাসপাতালে আসেন। পরে প্রশাসনিক ব্লকে কিছুক্ষণ অবস্থান করে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
পরিচালক বলেন, হাসপাতালে অবস্থানকালে মির্জা আব্বাসের সঙ্গে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর বিদেশে চিকিৎসা শেষে কয়েক দিন আগে দেশে ফিরেছেন তিনি।
এর আগে গত ৩০ জুলাই ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়।








